
নিউজ ডেক্স: মীরসরাইয়ে পর্যটন কেন্দ্র মহামায়া লেকে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক তরুণী। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে মো. রিয়াজ (২৫) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। সে মীরসরাই উপজেলার বাসিন্দা।
মীরসরাই থানার পরিদর্শক (তদন্ত) দীপ্তেশ রায় জানান, বৃহস্পতিবার বিকেলে বন্ধুর সঙ্গে ফেনী থেকে মহামায়া লেকে বেড়াতে গিয়েছিল ওই তরুণী। লেকের পাড়ে বসে কথা বলার সময় তিন যুবক গিয়ে তাদের উত্ত্যক্ত করে। এসময় বন্ধুকে বেঁধে রেখে তরুণীকে তারা ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়।
তিনি আরও জানান, রাতে অভিযান চালিয়ে মো. রিয়াজ নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

Lohagaranews24 Your Trusted News Partner