
নিউজ ডেক্স : বাঁশখালীর কোকদন্ডী ইউপিতে ঘুষের টাকাসহ নুরুল আলম ছিদ্দিকী নামে এক ভূমি কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় তার কাছ থেকে ঘুষের ১৫ হাজার এবং ড্রয়ারে থাকা আরও ৪৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
আজ বুধবার (৩০ অক্টোবর) এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে বিকাল ৩টায় তাকে আটক করা হয়।

দুদকের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক পরিচালক মাহমুদ হাসান ও দুদুক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম উপ-পরিচালক-১ লুৎফুর কবির চন্দন এ অভিযান পরিচালনা করেন।
দুদুক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম উপ-পরিচালক-১ লুৎফুর কবির চন্দন ঘুষের টাকা সহ এই কর্মকর্তাকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেন।
Lohagaranews24 Your Trusted News Partner