
নিউজ ডেক্স : ফটিকছড়িতে বন্যার পানিতে ডুবে মুহাম্মদ ইমাম হোসাইন (১২) নামের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (১২ জুলাই) উপজেলার নারায়াণহাট ইউনিয়নের চাঁনপুরে এ ঘটনা ঘটে। নিহত হোসাইন স্থানীয় নতুনপাড়া এলাকার বেলাল মেকানিকের পুত্র।
জানা যায়, আজ সকালে ধামারখীল সড়কের বন্যার পানিতে শিশুটি পড়ে গিয়ে ডুবে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে চিকিৎসক রাশেদ নিজাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়।

Lohagaranews24 Your Trusted News Partner