
নিউজ ডেক্স : প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট বন্যায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা পেছানো হয়েছে।
আগামী ১৭ আগস্টের পরিবর্তে আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে এ তিন বোর্ডের পরীক্ষা। তবে অন্যান্য বোর্ডসমূহের পরীক্ষা যথারীতি আগামী ১৭ আগস্ট থেকে প্রকাশিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১১ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।
আগামী ১৭ আগস্ট থেকে সারা দেশে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে বিভিন্ন পদের প্রশ্নপত্র আলাদা হওয়ায় প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই বোর্ডের পরীক্ষা স্থগিত হতে পারে বলে আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
Lohagaranews24 Your Trusted News Partner