
নিউজ ডেক্স : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৯ জুলাই) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অডিও বার্তায় দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন এবং এটি মোবাইল ফোন ব্যবহারকারীদের কাছে পাঠানো হচ্ছে।
শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘আসসালামু আলাইকুম, আমি শেখ হাসিনা। বছর ঘুরে আবার পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে এসেছে। আমি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।’

তিনি আশা প্রকাশ করেন, করোনাভাইরাস মহামারির সব অন্ধকার কাটিয়ে ঈদুল আজহা সবার মাঝে আনন্দ বয়ে আনবে। প্রধানমন্ত্রী ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
বার্তাটির শেষে করোনাভাইরাসের বিস্তার রোধে স্বাস্থ্য নির্দেশিকাগুলো যথাযথভাবে অনুসরণ করার জন্য সবাইকে অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ভালো থাকুন এবং সুরক্ষিত থাকুন, ঈদ মোবারক।’
Lohagaranews24 Your Trusted News Partner