
নিউজ ডেক্স : চট্টগ্রামে বাসের ধাক্কায় কামরুল হাসান শাহীন (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত আড়াইটার দিকে নগরীর পাহাড়তলী থানার কাট্টলী নুরুল হক চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহীন ফটিকছড়ির ভুজপুর থানার বড় বেতুয়া এলাকার আবদুল হালীম চৌধুরীর ছেলে। নগরীর কর্নেলহাট এলাকায় তিনি বাসের টিকেটের ব্যবসা করতেন।

শাহীনের মামা নুরুল আলম জানান, কাউন্টার বন্ধ করে কর্নেলহাট থেকে গভীর রাতে বাসায় ফিরেছিলেন শাহীন। তিনি কাট্টলী নুরুল হক চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে পেছন থেকে একটি বাস ধাক্কা দেয় তাকে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই মো. আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।
Lohagaranews24 Your Trusted News Partner