
নিউজ ডেক্স : রাজধানীর উত্তরায় ডাচ-বাংলা ব্যাংকের বুথে রাখার জন্য নেওয়ার পথে একটি গাড়ি থেকে সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় ওই গাড়িতে ছিনতাইয়ের ঘটনা ঘটে। সশস্ত্র একটি চক্র গাড়িটি থামিয়ে টাকা ছিনতাই করে নিয়ে যায়।

পুলিশ বলছে, ডাচ-বাংলা ব্যাংকের বুথে টাকা ঢোকাতে ঢাকা থেকে সাভারের ইপিজেড যাচ্ছিল গাড়িটি। ব্যাংক কর্তৃপক্ষ দাবি করছে, ওই গাড়িতে সোয়া ১১ কোটি টাকা ছিল।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, একটি সিকিউরিটি কোম্পানির গাড়িতে করে ১১ কোটি ২৫ লাখ টাকা সাভার ইপিজেডের ডাচ-বাংলা ব্যাংকের বুথে রাখার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। পথে সশস্ত্র অবস্থায় ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ পেয়েছি। আমরা টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছি। -ঢাকা পোস্ট
Lohagaranews24 Your Trusted News Partner