
এলনিউজ২৪ডটকম : ইটভাটায় পাচারকালে মিনিট্রাক ভর্তি অবৈধ জ্বালানী কাঠ জব্দ করেছে পদুয়া বনবিভাগ। শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকা থেকে এ কাঠ জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের পদুয়া রেঞ্জ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। তিনি জানান, ঘটনাস্থল থেকে জ্বালানী কাঠ ভর্তি একটি মিনিট্রাক জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা।
তিনি আরো জানান, জ্বালানী কাঠগুলো কেরানীহাট সংলগ্ন যে কোন ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছিল। বনবিভাগের উপস্থিতি টের পেয়ে চালক গাড়ি রেখে পালিয়ে যায়। তাই কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত কাঠ ও মিনিট্রাক বর্তমানে বনবিভাগের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে বন আইনে মামলা রুজু করা হয়।

Lohagaranews24 Your Trusted News Partner