
কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান ও কক্সবাজার জেলা যুবলীগ নেতা, কারা পরিদর্শক মাশুকুর রহমান বাবু’র মা সামশুন্নাহারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
বিবৃতিতে তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, শনিবার (৪ জুলাই) রাতে সাড়ে ৯টায় কক্সবাজারে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বৎসর। রোববার সকাল ১১টায় লোহাগাড়ার আমিরাবাদ মল্লিক ছোবহান মনু মিয়া চৌধুরী পাড়ায় মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তিনি ওই এলাকার আবদুল মাবুদ চৌধুরীর স্ত্রী। মৃত্যুকালে তিনি ৪ পুত্র ও ৫ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রেস বিজ্ঞপ্তি

Lohagaranews24 Your Trusted News Partner