
লোহাগাড়ার চুনতি ইউনিয়নের নারিশ্চা এলাকায় প্রতিষ্ঠিত আল্লামা ফজলুল্লাহ আদর্শ দাখিল মাদ্রাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী, শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা- ২০২১ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম. ইব্রাহীম কবির। প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক ব্যক্তিত্ব ড. মোহাম্মদ মহিউদ্দিন মাহি। বিশেষ অতিথি ছিলেন অত্র মাদ্রাসার সাবেক ছাত্র তুরস্কে অধ্যয়নরত মোহাম্মদ হাসান কবির।

অনুষ্ঠানে মাদ্রাসার সুপার মৌলানা মো. ইসমাঈলসহ শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

Lohagaranews24 Your Trusted News Partner