
নিউজ ডেক্স : রাউজানে গাছ থেকে পড়ে আহম্মদ উল্লাহ চৌধুরী (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল পৌনে দশটার দিকে উপজেলার পাহাড়তলী শেখ পাড়া আব্বাস আলী চৌধুরী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আহম্মদ উল্লাহ চৌধুরী (৪০) ওই এলাকার মরহুম জমির হোসেন চৌধুরীর ছেলে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বলেন, সকালে আমড়া পাড়তে গাছে উঠেন আহম্মদ উল্লাহ। বাংলানিউজ

অসাবধানতাবশত হঠাৎ নিচে পড়ে গেলে বাউন্ডারি ওয়ালের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Lohagaranews24 Your Trusted News Partner