
নিউজ ডেক্স : সীতাকুণ্ডে রাস্তা পারপারের সময় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম মো. নুর নবী (২০)। নিহত নুর নবী সীতাকুণ্ড উপজেলার পশ্চিম লালানগর এলাকার মো. ইলিয়াছের ছেলে। মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের এসকে জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই মো. আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাস্তার পারাপারের সময় অজ্ঞাত একটি গাড়ি যুবককে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন ওই যুবক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Lohagaranews24 Your Trusted News Partner