
প্রতীকী ছবি
নিউজ ডেক্স : সাতকানিয়ায় পুকুরে ডুবে রেহেনুমা তাবাসসুম রাইছা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চরতী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের দুরদুরী এলাকার আবদুল হালিমের মেয়ে।
জানা যায়, সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের দ্বীপ চরতী এলাকায় নানার বাড়িতে গত ৩ জুলাই বেড়াতে যায় রাইছা। বুধবার সকাল ১০টার সময় রাইছা নানার বাড়ির উঠানে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায়।
স্থানীয় লোকজন পুকুরের পানিতে তাকে ভাসতে দেখে পুকুর থেকে তুলে পার্শ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাইছাকে মৃত ঘোষণা করেন।
সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের চেয়ারম্যান ডা. রেজাউল করিম পানিতে পড়ে শিশু রাইছার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
-ইত্তেফাক
Lohagaranews24 Your Trusted News Partner