Home | দেশ-বিদেশের সংবাদ | সাতকানিয়ায় অবৈধভাবে মাটি কাটায় ইটভাটাকে জরিমানা

সাতকানিয়ায় অবৈধভাবে মাটি কাটায় ইটভাটাকে জরিমানা

নিউজ ডেক্স: সাতকানিয়ায় অবৈধভাবে মাটি কাটায় এসবিএল ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১০ এপ্রিল) কালিয়াইশ ইউনিয়নের উত্তর সাতকানিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

উপজেলা প্রশাসন জানায়, উত্তর সাতকানিয়া জাফর আহমেদ কলেজের পাশের এলাকায় অবস্থিত এসবিএল ইটভাটায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিল। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে প্রশাসন অভিযান পরিচালনা করে।

অভিযানকালে অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইট ভাটাটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও কৃষিজমি সংরক্ষণের স্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!