
নিউজ ডেক্স : চলমান দশম জাতীয় সংসদের ১৪তম অধিবেশন ২২ জানুয়ারি রোববার শুরু হবে। ওইদিন বিকেল ৪টায় অধিবেশন বসবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মঙ্গলবার এই অধিবেশন আহ্বান করেছেন।
সংসদের গণসংযোগ অধিশাখার পরিচালক এম এ মোতাহের হোসেন মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন।

বছরের এই অধিবেশন কয়দিন চলবে তার সিদ্ধান্ত হবে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে। তবে সংবিধান অনুযায়ী এই অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। এরপর ওই ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা হওয়ায় অধিবেশন দীর্ঘ হয়ে থাকে।
Lohagaranews24 Your Trusted News Partner