
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া থানায় ১৭ মার্চ বিকেলে নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মোঃ সাইফুল ইসলাম যোগদান করেছেন। তিনি সন্দ্বীপ থানা হতে লোহাগাড়া থানায় যোগদান করেন এবং পরিদর্শক (তদন্ত) মোঃ আবদুল জলিলের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন বলে লোহাগাড়া থানার এসআই সোহরাওয়াদ্দি সূত্রে জানা গেছে।
জানা যায়, লোহাগাড়া থানার সাবেক অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান গত ১৭ ফেব্রুয়ারী হাইকোর্টের নির্দেশে চট্টগ্রাম জেলা পুলিশ লাইনে সংযুক্ত হন। তিনি গত ১৬ মার্চ সাইফুল ইসলামের কাছ থেকে সন্দ্বীপে দায়িত্ব গ্রহণ করেছে বলে জানা গেছে।

Lohagaranews24 Your Trusted News Partner