
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার এক যুবক সৌদি আরবের মক্কা ওয়াদি রেহেজান নামক এলাকায় নির্মমভাবে খুন হয়েছে খুন হয়েছে। গত ৩ সেপ্টেম্বর মঙ্গলবার এক ডোবায় এ যুবকের লাশ পাওয়া যায়। নিহতের ভাই মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত জসিম উদ্দিন (৩৯) লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের মাইজবিলা গ্রামের গজালিয়া পুকুর পাড় এলাকার মোজাহের মিয়ার পুত্র ও দু’সন্তানের জনক। তিনি সৌদি আরব যাবার পূর্বে পেশায় একজন ভ্যানরিক্সা চালক ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৯ জুন বাংলাদেশ থেকে সৌদি আরব যান জসিম উদ্দিন। চাকুরী নেয় মক্কা নগরী থেকে ৮০ কিলোমিটার দূরে ওয়াদি রেহেজান নামক এলাকার এক ক্ষেত খামারে। সেখানে একই সাথে ৬/৭ জন কাজ ও একই কক্ষে বসবাস করতেন। গত ৩০ আগষ্ট একে অপরের সাথে কাটাকাটি হয়। এক পর্যায়ে গাছের লাঠি দিয়ে জসিমকে আঘাত করে। ফলে সে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। পরে জসিমকে খামারের এক ডোবায় ফেলে দেয়। খবর পেয়ে সৌদি আরবের পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে দু’বাংলাদেশীকে গ্রেফতার করেছে।
নিহতের ভাই মিজান জানান, তার এক নিকট আত্মীয়ের মাধ্যমে ভাইয়ের মৃত্যুর সংবাদ পেয়েছেন। ঘটনার সাথে জড়িত সন্দেহে দু’বাংলাদেশীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে নাম-ঠিকানা জানা যায়নি।
জসিম উদ্দিনের মৃত্যুর সংবাদ বাড়িতে পৌঁছলে স্বজনদের মাঝে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। নেমে আসে শোকের ছায়া।
Lohagaranews24 Your Trusted News Partner