ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়া থেকে পাহাড়ে বেড়াতে গিয়ে বাইক খাদে পড়ে তিন বন্ধু হতাহত

লোহাগাড়া থেকে পাহাড়ে বেড়াতে গিয়ে বাইক খাদে পড়ে তিন বন্ধু হতাহত

নিহত তুহিন দাশ

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়া থেকে পাহাড়ে বেড়াতে গিয়ে বাইক খাদে পড়ে তিন বন্ধু হতাহতের ঘটনা ঘটেছে। এরমধ্যে এক জনের মৃত্যু ও অন্য দুই জন গুরতর আহত হয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে পার্বত্য বান্দরবানের চিম্বুক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত তুহিন দাশ (৩০) নগরীর মাঝির ঘাট এলাকার গোবিন্দ দাশের পুত্র। এছাড়া আহতরা হলেন একই এলাকার সুজিত দাশের পুত্র জয় দাশ (২৪) ও লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি কালিবাড়ি এলাকার রতন দাশের পুত্র প্রমিত দাশ (২৩)।

আহত প্রমিত দাশের পিতা রতন দাশ জানান, গত ৪ আগস্ট ছেলের দুই বন্ধু নগরীর মাঝির ঘাট এলাকা থেকে তার বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানে আসেন। অনুষ্ঠান শেষে তারা বাড়িতে রাত্রীযাপন করেন। পরদিন সকালে তার ছেলেকে সাথে নিয়ে দুই বন্ধু বাইক যোগে পার্বত্য বান্দরবানে বেড়াতে যান। সেখান থেকে ফেরার পথে চিম্বুক এলাকায় এক বাঁকে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোজাম্মেল হক জানান, তুহিন দাশ নামে এক যুবককে ঘটনাস্থল থেকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। এছাড়া আহত দুই জনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!