
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ৯টার দিকে সদর ইউনিয়নের কামার পুকুর পাড় এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল লোহাগাড়া সদর ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের গোল মোহাম্মদ পাড়ার হারুনুর রশিদের পুত্র ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মিনহাজ (২১) ও একই ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের উজিরভিটা এলাকার সৈয়দ আহম্মেদের পুত্র মো. রাসেল (৩০)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুলাই-আগস্টে সংগঠিত সহিংসতায় জড়িত থাকার সুস্পষ্ট তথ্য-প্রমাণ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, শুক্রবার (৭ মার্চ) গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner