
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে পৃথক বিজয় মিছিল চলাকালীন বিএনপি ও জামায়াতের ৫ নেতাকর্মী অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা সদর বটতলী স্টেশনে এ ঘটনা ঘটে।
অসুস্থ নেতাকর্মীরা হলেন, উপজেলা জামায়াত ইসলামীর আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, পদুয়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি জিয়াউল হক, উপজেলা ছাত্রদল নেতা কায়েছ উদ্দিন, আধুনগর ইউনিয়ন বিএনপি নেতা আমির খসরু ও সদর ইউনিয়ন ছাত্রদল নেতা আরমান হোসেন ফয়সাল।

জানা যায়, গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে উপজেলা বিএনপি ও জামায়াত পৃথক বিজয় মিছিলের আয়োজন করেন। মিছিল চলাকালীন তীব্র গরমে ৫ নেতাকর্মী অসুস্থ হয়ে পড়েন। পরে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।
অসুস্থ নেতাকর্মীদের দেখতে যান যথাক্রমে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবেক এমপি শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসহাব উদ্দিন চৌধুরী, সদস্য নাজমুল মোস্তফা আমিন, এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান, সালাহ উদ্দিন সোহেল ও ফৌজুল কবির ফজলু। নেতৃতৃন্দ অসুস্থ নেতাকর্মীর চিকিৎসার খোঁজখবর নেন।
Lohagaranews24 Your Trusted News Partner