
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় যাত্রীবাহী বাসের সাথে মালবাহী মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (১৫ ডিসেম্বর) সকাল ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের খালেকের দোকান এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে চট্টগ্রামমুখি শীতাতপ নিয়ন্ত্রিত যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখি মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কেউ গুরতর আহত হয়নি। তবে কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন। মুখোমুখি সংঘর্ষের পরে মিনিট্রাকটি সড়কে পাশে থাকা গাছের সাথে ধাক্কা দেয়। সংঘর্ষে দুমড়ে মুচড়ে গেছে বাস ও মিনিট্রাকের সম্মুখভাগ।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। দূর্ঘটনা কবলিত বাস ও মিনিট্রাক উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner