
নিউজ ডেক্স : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার জোয়ারিয়ানালা গুচ্ছগ্রামের সামনে সী-লাইন যাত্রীবাহী বাস ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে ১২ নভেম্বর সকাল সাড়ে ১১টায় দু’মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো এক আরোহী। রামু হাইওয়ে থানার ওসি মোজাহিদুল ইসলাম ও রামু থানার এস আই সানাউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ও আহতরা হলো, ঈদগাঁও কলেজ গেইট এলাকার সব্বির আহমদের ছেলে শফিকুল ইসরাম (২০), সদর উপজেলার পূর্বখালী পূর্ব ইছাখালী মোঃ সিরাজ মিয়ার ছেলে মহিউদ্দন চৌধুরী (২১) ও ঈদগাঁও জালাবাদ পালাকাটার হাসান প্রকাশ আবিদ (২২)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে ঈদগাঁও মুখী কক্সবাজার ছ ১১- ০১২০ সী-লাইন বাস ও কক্সবাজারমুখি মোটর সাইকেল নং ১১ -১৯৫০ মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়। অপরজন গুরুতর আহত হয়। তাকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চিকিৎসার পর চট্ট্রগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হচ্ছে।
Lohagaranews24 Your Trusted News Partner