
_____ফিরোজা সামাদ_____
তোমার মাঝে স্বর্গ মাগো
তোমাতে এই ধরা,
তুমিই আমার প্রথম দেখা
মাগো তুমিই মনোহরা !!

তোমার আঁচল ছায়ে মাগো
অামি শান্তিতে ঘুমাই,
সকল কষ্ট দুঃখ ব্যথায়
তোমার কাছে যাই !!
মাগো তুমি হৃদ মাঝারে
লক্ষ তারার বাতি,
দেবো বিলিয়ে তোমার তরে
জোছনা ভেজা রাতি !!
তুমি অামার জান্নাত মাগো
ওই যে পরপাড়ে,
এই ধরণীর সবটুকু সুখ মা
দেবো দু’হাত ভরে !!
জানি তুমি সেদিন মাগো
হবে মম জামিনদার,
তোমার দোয়ায় হবে জানি
অামার বৈতরণি পাড় !!
ক্ষমা করো তোমার গুণে
যদি করি ভুল,
রেখো তোমার চরণদুটি মা
দিতে ভুলেরই মাশুল !!
Lohagaranews24 Your Trusted News Partner