
নিউজ ডেক্স : হাটহাজারী উপজেলা সদরের রঙ্গীপাড়া সওদাগর বাড়ির পরিত্যক্ত পুকুর থেকে ২ মে বুধবার সকাল সাড়ে ৯টায় নবজাতকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
হাটহাজারী থানার অফিসার ইনচার্জ বেলাল উদ্দিন জানান, স্থানীয়দের খবরে পশ্চিম দেওয়ান নগর রেল লাইন সংলগ্ন পরিত্যক্ত পুকুর থেকে এক নবজাতকের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, এ ঘটনায় অপরাধীকে খোঁজে আইনের আওতায় আনা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner