
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার চুনতিতে খান ফাউন্ডেশনের উদ্যোগে ও লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের সহায়তায় ১৩শ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) উপজেলার চুনতি সীরত কার্যালয়ে দিনব্যাপী এই চিকিৎসাসেবা দেয়া হয়।
জানা যায়, ১৫ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক টিমের পরিচালনায় চক্ষু রোগীদেরকে চিকিৎসাসেবা দেয়া হয়। এরমধ্যে ৫শ জনকে বিনামূল্যে চশমা, ১৫০ জনকে ছানি অপারেশনের জন্য নির্ধারণ ও অন্যদেরকে ওষুধ দেয়া হয়েছে।

বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন খান ফাউন্ডেশনের চেয়ারম্যান আসাদ খান, কো-চেয়ারম্যান মাসুদ খান, ভাইস-চেয়ারম্যান সুরাইয়া জান্নাত এফসিএ, লায়ন কোহিনুর কামাল, লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু, লায়ন মো. কামরুজ্জামান লিটন, লায়ন পারভীন মাহমুদ এফসিএ, খান ফাউন্ডেশনের সদস্য মোশাররফ হোছাইন ও আবদুল হালিম প্রমুখ।
উল্লেখ্য, সামাজিক কর্মকান্ডের অংশ হিসেবে গত ৮ বছর যাবত প্রতিবছর সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবার আয়োজন করে আসছে চুনতি খান ফাউন্ডেশন।
Lohagaranews24 Your Trusted News Partner