
নিউজ ডেক্স : চন্দনাইশে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় কলেজছাত্র মো.হেফাজুর রহমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি কক্সবাজারের কুতুবদিয়ায়।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা ২টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ড পূর্ব চন্দনাইশ চৌধুরী পাড়া শামসুল আলম চৌধুরীর ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমঘটিত কারণে ছেলেটি আত্মহত্যা করেছে। -বাংলানিউজ

Lohagaranews24 Your Trusted News Partner