
নিউজ ডেক্স : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নতুন পরিচালক নিয়োগ পেয়েছেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (মেডিকেল) ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন উদ্দিন আহমেদ।
এই সেনা কর্মকর্তাকে প্রেষণে হাসপাতালটির পরিচালক নিয়োগ দিতে বুধবার তার চাকরি স্বাস্থ্যসেবা বিভাগে ন্যস্ত করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অপরদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জালাল উদ্দিনকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner