
নিউজ ডেক্স : চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানা এলাকায় দ্রুতগামী বাসের চাপায় বাংলাদেশ বিমান বাহিনীর একজন সিপাহীর মৃত্যু হয়েছে। তার নাম তাজুল ইসলাম (৩৫)।
আজ সোমবার (৩ জুলাই) বেলা ১টার দিকে পতেঙ্গার জিএম গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাসেম ভুইঁয়া এ খবর নিশ্চিত করেছেন।
ঘটনাস্থল থেকে পতেঙ্গা থানার এসঅাই শিবু জানান, বিমান বাহিনীর সিপাহী তাজুল ইসলাম স্থানীয় বাজার থেকে সওদা করে বিমান বাহিনীর ঘাঁটিতে ফেরার পথে দ্রুতগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
পুলিশ তার লাশ করেছে। এবং ঘাতক বাসটি জব্দ করেছে।
-সিটিজি টাইমস
Lohagaranews24 Your Trusted News Partner