
নিউজ ডেক্স : চট্টগ্রামের ইপিজেড থানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছেন। গতকাল শনিবার রাতে ইপিজেড থানার নিউমুরিং এলাকার বোবাকলোনির পাশের পাঁচতলা ভবন ‘জসিম বিল্ডিং’ এর নিচতলায় এ ঘটনা ঘটে।
আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন মেডিক্যাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. আমির।

এ ব্যাপারে ইপিজেড থানার এসআই মাইনুল হাবিব জানান, ওই ভবনের বাসিন্দাদের বাড়ির মালিক গ্যাস সিলিন্ডার সরবরাহ করেন। সিলিন্ডারগুলো নিচতলার একটি কক্ষে রাখা হয়। রাত সাড়ে ৯টার দিকে সেখানে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পাশের কক্ষগুলোতে আগুন ধরে যায়। এতে নিচতলার বাসিন্দা আবুল কালাম (৬০), মো. ইউসুফ (৩০) ও তার বোন জাহেদা বেগম (১৮), মুক্তা বেগম (১৭), রিয়াজ (৩০) এবং ভবনের রক্ষণাবেক্ষণে নিয়োজিত সেন্টু হাওলাদার (৩৫) দগ্ধ হন।
Lohagaranews24 Your Trusted News Partner