
নিউজ ডেক্স : সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি।
বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে সমিতির নেতারা একথা জানান। এ সময় কোটা সংস্কারের দাবি বাস্তবায়ন ও শিক্ষার্থীদের নিরাপত্তার বিধানে ব্যবস্থা নিতেও সরকারের প্রতি আহ্বান জানান তারা।

গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষক সমিতি জানায়, কোটা সংস্কার এখন যুগের চাহিদা। কোটা সংস্কার বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের সুস্পষ্ট সিদ্ধান্ত দ্রুততম সময়ে ঘোষণা করার জন্য আমরা আহ্বান জানাই।
শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালীন কোনোরূপ পুলিশি ব্যবস্থা গ্রহণ করা থেকে বিরত থাকার আহ্বান জানায় শিক্ষক সমিতি।
Lohagaranews24 Your Trusted News Partner