
নিউজ ডেক্স: কক্সবাজারে উখিয়া ইনানী সৈকতে সাগরে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টায় উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন। নিহত নাফি শাহরিয়ার (৩০) ঢাকার বংশাল থানার ১২/৮ বিকে গাঙ্গুলি এলাকার নুর মোহাম্মদের ছেলে।
স্থানীয়দের বরাতে তানভীর হোসেন বলেন, শুক্রবার সকালে নাফি শাহরিয়ার তার স্ত্রীকে নিয়ে কক্সবাজার বেড়াতে আসেন। পরে তারা উখিয়া উপজেলার ইনানী এলাকার হোয়াইট কিচেন হোটেল উঠেন। দুপুরে স্বামী-স্ত্রী মিলে হোটেলটির সামনের সৈকতের সাগরে গোসলে করতে যান।

গোসলের এক পর্যায়ে ভাটার সময় স্রোতের টানে স্বামী-স্ত্রী দুইজনে ভেসে যেতে থাকেন। এতে তাদের শোর-চিৎকারে ঘটনাস্থলে উপস্থিত লোকজন স্ত্রীকে উদ্ধার করতে সক্ষম হলেও স্বামী ভেসে গিয়ে নিখোঁজ হন।
পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, খবর বীচকর্মী ও পুলিশ সদস্যরা নিখোঁজ পর্যটকের সন্ধানে সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্ট উদ্ধার তৎপরতা চালায়। এক পর্যায় বিকাল পৌণে ৫ টার দিকে ইনানী এলাকার হোটেল হোয়াইট কিচেনের সামনের সৈকত সাগরে নিখোঁজ পর্যটকের মৃতদেহ ভেসে আসে। পরে স্থানীয়দের খবরে মৃতদেহটি উদ্ধার করে।
পর্যটকের মৃতদেহটি কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান জেলা প্রশাসনের এই কর্মকর্তা।
Lohagaranews24 Your Trusted News Partner