
নিউজ ডেক্স : নগরের শাহ আমানত সেতুর দক্ষিণ পাশে মইজ্জারটেক এলাকা থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ শ্যামলী পরিবহনের বাস চালক-হেলপার গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
বুধবার (২৫ জুলাই) বিকেলে ৪টার দিকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান নগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (বন্দর জোন) আসিফ মহিউদ্দীন।

গ্রেফতার তিনজন হলেন শ্যামলী বাসের চালক মো. আবদুল মালেক (৫০), সুপারভাইজার এমরানুল হক (২৮) ও সহকারী মো. লাজু প্রকাশ রাজু (২২)।
আসিফ মহিউদ্দীন বলেন, গোপন সূত্রে খবর পেয়ে মইজ্জারটেক এলাকা থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ শ্যামলী পরিবহনের তিন শ্রমিককে গ্রেফতার করা হয়েছে। এ সময় বাসটি (ঢাকা মেট্রো-ব-১৫-০৯৫০) জব্দ করা হয়।
তিনি বলেন, গাড়ির নিচে চুম্বকের সাহায্যে ইয়াবাগুলো আটকানো ছিল। কক্সবাজার বাস টার্মিনাল থেকে এসব ইয়াবা গাড়িতে নেওয়া হয়।
Lohagaranews24 Your Trusted News Partner