
এলনিউজ২৪ডটকম : আজ ২৬ ডিসেম্বর সোমবার ঐতিহ্যবাহী চুনতীতে ১৯ দিন ব্যাপী মাহফিলে সীরতুন্নবী (সঃ) মাহফিলের ১৬তম দিবস। চুনতী শাহ মঞ্জিল সীরাত ময়দানে এ মাহফিল চলছে।
বাদ আছর অধিবেশনে সভাপতিত্ব করবেন সাতকানিয়ার আলহাজ্ব মাওলানা হাবিব উল্লাহ। “দরূদ শরীফের গুরুত্ব ও ফজিলত বর্ণনা” বিষয়ে ওয়ায়েজ করবেন চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার শিক্ষক আলহাজ্ব মাওলানা রবি উল্লাহ।

বাদ মাগরিব অধিবেশনে “কিয়ামতের দিন আরশে আজীমের নিচে ছায়াপ্রাপ্ত ব্যক্তিদের গুণাবলি বর্ণনা” বিষয়ে ওয়ায়েজ করবেন চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ হাফিজুল হক নিজামী ও “ইসলামের গুরুত্বপূর্ণ নির্দেশ। এতে অবহেলা প্রদর্শন সমাজের সর্বক্ষেত্রে ভয়াবহ পরিণতি বয়ে আনে” বিষয়ে ওয়ায়েজ করবেন ঢাকার মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম কাসেমী।
অনুষ্ঠিতব্য অধিবেশনে যথাসময়ে উপস্থিত হয়ে দুনিয়া ও আখেরাতের নেকী হাসিল করার আহবান জানিয়েছেন মাহফিল কর্তৃপক্ষ।
Lohagaranews24 Your Trusted News Partner