
এলনিউজ২৪ডটকম : আগামীকাল ১৯ জানুয়ারী বায়তুশ শরফ আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশের উদ্যোগে তিন দিন ব্যাপী ইছালে ছওয়াব মাহফিল শুরু হবে।
২১ জানুয়ারী বাদ আছর আখেরী মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনায় এ ইছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে।
বার্ষিক ইছালে সওয়াব মাহফিলে সকল মুসলিমদের উপস্থিত থাকার আহবান জানিয়েছে মাহফিল কর্তৃপক্ষ।
মাহফিলের আইনশৃঙ্খলা রক্ষার্থে লোহাগাড়া থানা পুলিশের একটি দল সার্বক্ষণিক কাজ করবে বলে জানা যায়।
Lohagaranews24 Your Trusted News Partner