
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় সরকারি নির্দেশনা অমান্য করে বিয়ের আয়োজন করায় ‘রাজ মহল’ নামে এক কমিউনিটি সেন্টারে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টায় উপজেলার আমিরাবাদ রাজঘাটা এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তৌছিফ আহমেদ।
অভিযানের সময় কমিউনিটি সেন্টারের ম্যানেজার মো. আইযুব আলীকে আটক করা হয়। পরে জরিমানার টাকা পরিশোধ করলে তাকে ছেড়ে দেয়া হয়েছে।

ইউএনও জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা মতে গত ১৯ মার্চ থেকে উপজেলার সকল কমিউনিটি সেন্টারে সব ধরণের অনুষ্ঠান বন্ধের নির্দেশ দেয়া হয়। কিন্তু ওই কমিউনিটি সেন্টার কর্তৃপক্ষ সেই আদেশ অমান্য করে। তাই গোপন সংবাদের ভিত্তিতে রাজ মহল কমিউনিটি সেন্টারে অভিযান চালিয়ে ১৮৬০ সনের ২৬৯ ধারা অনুযায়ী ২০ হাজার জরিমানা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner