Home | দেশ-বিদেশের সংবাদ | ফ্লাইওভারে প্রাইভেট কার দুর্ঘটনায় তরুণী নিহত

ফ্লাইওভারে প্রাইভেট কার দুর্ঘটনায় তরুণী নিহত

নিউজ ডেক্স: নগরের বন্দর থানাধীন গোসাইলডাঙ্গা মন্দিরের সামনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর প্রাইভেট কার দুর্ঘটনায় সামিয়া জাহান তানিশা (২২) নামে এক তরুণী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিহত তানিশা রাহাত্তারপুল এলাকার ফুলগলি শাহ আমানত হাউসিং সোসাইটির বাসিন্দা।

তার পিতার নাম আবু তালেব। দুর্ঘটনার পর সামিন ও মিনহাজ নামে দুই ব্যক্তি তাকে হাসপাতালে নিয়ে আসেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় ওই তরুণীকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!