
নিউজ ডেক্স : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দ্বারা ভোটগ্রহণ বন্ধের দাবিতে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। আজ সোমবার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করা হয়।
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ড. ইউনুস আলী আকন্দ এ রিট করেন।

একাদশ সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণের জন্য লটারির মাধ্যমে ছয়টি আসন ঠিক করেছে নির্বাচন কমিশন। এগুলো হলো ঢাকা-৬, ঢাকা-১৩, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ এবং সাতক্ষীরা-২।
আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে ইভিএমে ভোট নেয়ার বিরোধীতা করেছে বিএনপিসহ কয়েকটি দল।
Lohagaranews24 Your Trusted News Partner