
নিউজ ডেক্স : দেশে সবশেষ হালনাগাদের পর চূড়ান্ত ভোটার তালিকা মঙ্গলবার (২ মার্চ) প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এতে দেশের ভোটার সংখ্যা ১১ কোটি ছাড়িয়ে যাবে।
ইসির জনসংযোগ শাখা জানায়, বর্তমানে তালিকাভুক্ত ভোটার সংখ্যা ১০ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ১১২ জন। আর হালনাগাদে নিবন্ধন সম্পন্ন করেছেন ১৪ লাখ ৬৫ হাজার ৪৬ জন নাগরিক। এই নতুন নিবন্ধন করা নাগরিকদের তালিকা গত ১৭ জানুয়ারি প্রকাশ করেছে ইসি।
যাদের বিরুদ্ধে আপিল নিষ্পত্তি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। সেই হিসেবে দেশে মোট ভোটার দাঁড়াবে ১১ কোটি ১২ লাখ ৮৪ হাজার ১৫৮ জনের মতো। আপিলে কিছু যোগ-বিয়োগ না হলে এই সংখ্যাই চূড়ান্ত আকারে প্রকাশ করা হবে মঙ্গলবার। এক্ষেত্রে নারী ভোটার হবে ৫ কোটি ৪৮ লাখ ৯৯ হাজার ২৭০ জন। আর পুরুষ ভোটার হবে ৫ কোটি ৬৩ লাখ ৮৪ হাজার ৫১৩ জনের মতো।

Lohagaranews24 Your Trusted News Partner