
এলনিউজ২৪ডটকম : নোমান গ্র“পের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম কর্তৃক প্রতিষ্ঠিত লোহাগাড়া উপজেলার “আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা”র শিক্ষক প্রতিনিধি নির্বাচন ১৯ অক্টোবর বেলা ১২টায় অনুষ্ঠিত হয়। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচন সার্বিক তত্ত্বাবধান করেন মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব খালিদ জামিল। নির্বাচনে প্রত্যেক শিক্ষকই ভোটার, আর প্রত্যেকেই প্রার্থী। গোপন ব্যালট পেপারের মাধ্যমে রায় প্রদান করে ২ জন শিক্ষক প্রতিনিধিকে নির্বাচিত করেন।
পর পর ৫ বারের মতো শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হলেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক এবং লোহাগাড়ানিউজ২৪ডটকম’র সম্পাদক মুহাম্মদ আবদুল খালেক। অপরজন হলেন আরবী বিষয়ের প্রভাষক মাওলানা আরিফুল হক। মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত শিক্ষক প্রতিনিধির নাম ঘোষণা করেন এবং নির্বাচিত শিক্ষক প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Lohagaranews24 Your Trusted News Partner