ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় হাতি সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ

লোহাগাড়ায় হাতি সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় হাতি সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ৩ দিন ব্যাপী স্থানীয় প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কার্যালয় প্রাঙ্গণে হাতি সংরক্ষণ প্রকল্প এ প্রশিক্ষণের আয়োজন করে।

গত ২০ জুন প্রশিক্ষণের কার্যক্রম শুরু হয় এবং ২২ জুন প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণের কার্যক্রম সমাপ্ত করা হয়েছে।

সমাপনী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ। বক্তব্য রাখেন বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা যথাক্রমে নুর জাহান ও দীপান্বিতা ভট্টাচার্য্য। সার্বিক সহযোগিতায় ছিলেন চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার।

তিন দিন ব্যাপী আয়োজিত প্রশিক্ষণে হাতি সংরক্ষণের জনসচেতনতা বাড়াতে বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষকরা আলোচনা করেন। সমাপনী দিনে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদ তুলে দেন অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!