ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় বন্ধুর ধারালো অস্ত্রের আঘাতে স্কুলছাত্র আহত

লোহাগাড়ায় বন্ধুর ধারালো অস্ত্রের আঘাতে স্কুলছাত্র আহত

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ফুটবল খেলার মাঠে বন্ধুর ধারালো অস্ত্রের আঘাতে মো. শোয়াইব নামে এক স্কুলছাত্র আহত হয়েছে। শনিবার (২০ জুন) সকাল ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের সুখছড়িকুল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত কিশোর শোয়াইব একই ওয়ার্ডের দক্ষিণ লোহাগাড়া হাজির পাড়ার মোহাম্মদ হোসেনের পুত্র। অভিযুক্ত বন্ধু মো. মহসিন একই ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের মজিদার পাড়ার প্রবাসী মহিউদ্দিনের পুত্র। তারা দু’জনই লোহাগাড়া সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্র।

আহত কিশোরের দাবি, কয়েকদিন আগে একটি মেয়েকে কেন্দ্র করে স্কুলে অভিযুক্ত কিশোরের সঙ্গে তাদের কথা-কাটাকাটি ও বিরোধ সৃষ্টি হয়। ঘটনারদিন তারা সুখছড়িকুল ফুটবল মাঠে খেলতে গেলে অভিযুক্ত কিশোর দৌঁড়ে এসে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় আত্মরক্ষার চেষ্টা করলে মুখে আঘাত লেঘে গুরতর আহত হন।

অপরদিকে অভিযুক্ত কিশোরের ভাষ্য, স্কুলে কয়েকজন সহপাঠী তাকে হুমকি দিয়েছিল। এ কারণে তিনি খেলার মাঠে পূর্বপরিকল্পিতভাবে একটি এন্টি কাটার (ধারালো অস্ত্র) সঙ্গে নিয়ে যান। এক পর্যায়ে একজনকে লক্ষ্য করে আঘাত করতে গেলে তা অন্য আরেকজনের মুখে লাগে।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রিমলি দে বলেন, দুপুরে মুখে গুরুতর আঘাতপ্রাপ্ত এক কিশোরকে হাসপাতালে আনা হয়। তার মুখে প্রায় ১৮টি সেলাই দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসাপত্র দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, বিষয়টি অবগত হয়েছিল। এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেন নাই। অভিযোগ ফেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে উভয় পক্ষ স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসা করেছে বলে শুনেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!