ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় হাতি সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে প্রশিক্ষণ

লোহাগাড়ায় হাতি সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে প্রশিক্ষণ

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় হাতি সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ৩ দিন ব্যাপী স্থানীয় প্রশিক্ষণ শুরু হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল থেকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের আয়োজনে হাতি সংরক্ষণ প্রকল্পের অর্থায়নে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কার্যালয় প্রাঙ্গণে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

এতে উদ্বোধনী বক্তব্য রাখেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ। সঞ্চালনায় ছিলেন বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা নুর জাহান।

প্রশিক্ষণের প্রথমদিন প্রশিক্ষক ছিলেন কেন্দ্রীয় অঞ্চলের বন সংরক্ষক ও হাতি সংরক্ষণ প্রকল্পের প্রকল্প পরিচালক এ.এস.এম জহির উদ্দিন আকন ও কক্সবাজারের চকরিয়া চৌকির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ফারহান সাদিক।

প্রশিক্ষণে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ ও চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদারসহ বনবিভাগ ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!