
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় সিএনজি চালিত ট্যাক্সি কিনে না দেয়ায় মায়ের সাথে অভিমান করে রিয়াজ উদ্দিন (২১) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
শনিবার (৯ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের মৌলানা পাড়ায় নিজ বসতঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত রিয়াজ ওই এলাকার প্রবাসী সাহাব উদ্দিনের একমাত্র পুত্র।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত রিয়াজকে আগেও জীবিকা নির্বাহের জন্য একটি ট্যাক্সি কিনে দিয়েছিল তার পরিবার। কিন্তু কিছুদিন আগে ট্যাক্সিটি বিক্রি দেয়। ট্যাক্সি বিক্রির সবটাকা নষ্ট করে কয়েকদিন নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন। গতো কয়েকদিন যাবত তার মাকে পুণরায় আরেকটি ট্যাক্সি কিনে দেয়ার বলে আসছিল। মা ছেলেকে তার পিতা দেশে আসলে ট্যাক্সি কিনে দিবে বলে জানায়। কিন্তু ছেলে মায়ের কথা মেনে নিতে পারে নাই।
গত শুক্রবার দিনগত রাতে প্রতিদিনের ন্যায় খাওয়া দাওয়া শেষে রিয়াজ তার নিজ শয়নকক্ষে ঘুমাতে যান। এরপর যে কোনো সময় যুবক রিয়াজ ঘরের ছাউনীর বীমের সাথে রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সকালে ঘুম থেকে ডাকতে গিয়ে রুমের ভেতর তার ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের লোকজন।
স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার থানা হেফাজতে নিয়ে আসেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়।
Lohagaranews24 Your Trusted News Partner