
_____ফিরোজা সামাদ _____
পথিক তুমি একটিবার চেয়ে দেখো
নতুন পথে নিঃসীম অন্ধকারে
ধুসর সন্ধ্যা নেমেছে অালো ছায়া
অতিক্রম করে !!
সূর্যের অালো স্তিমিত হতে হতে
বিলীন হয়েছে নিকষ অাঁধারীর বুকে
অাকাশ স্থবির নক্ষত্রদের
গ্রাস করেছে বুঝি চন্দ্রগ্রহন !!

অনিঃশেষ সময়ের হাতে বন্দী নক্ষত্র
মরণের প্রহর গোনে ঠিক যেনো
নীড় হারা কোনো নারীর মতো !!
শোনো হে পথিক!
তোমার পদতলে পিষ্ট হতে হতে
বিলীন হয়ে গেছে জীবনের কতো বসন্ত
যা সেঞ্চুরী ছাড়িয়েছে সেই কবে
তুমি তা জেনেও জানোনা !!
শুকনো ঝরা পাতার মতো
নির্জীব পড়ে অাছি পথের পরে
অযত্ন অবহেলায় কোনো পথপ্রান্তরে !!
Lohagaranews24 Your Trusted News Partner