
______জেসমিন সুলতানা চৌধুরী______
বাংলার রাজনীতির কেন্দ্রীয় নায়ক
অসময়ে চলে যাওয়া বড় বিয়োগান্তক।
রাষ্ট্র জন্মের আগেই রাষ্ট্র নায়ক
তুমি আমাদের শেখ মুজিব।

তোমার উদ্দীপনাময় কন্ঠ পারেনি শাসকেরা থামাতে
স্বর্ণালী দিনগুলো তাই কাটল জেল হাজতে।
তোমার ছয় দফা দেখাল মুক্তির পথ
লাখো জনতার মিছিলে প্রকম্পিত হল রাজপথ।
সবার মাঝে থেকেও তুমি সবার সেরা
বঙ্গবন্ধু খেতাব দিল তাই পূর্ববাংলার মানুষেরা।
নেতৃত্বগুণে হয়েছিলে গণমানুষের নেতা
তাইতো তুমি আমাদের জাতির পিতা।
এখনও মানুষ তোমাকে নিয়ে কবিতা লিখে,
এখনও মানুষ তোমাকে নিয়ে ছবি আঁকে,
এখনও মানুষ তোমাকে নিয়ে গল্প লিখে,
এখনও মানুষ তোমার চেতনাকে বাঁচিয়ে রাখার স্বপ্ন দেখে।
Lohagaranews24 Your Trusted News Partner