
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় বিস্ফোরক দ্রব্য বিস্ফোরণে মো. সাকিব (২০) নামে এক তরুণ গুরতর আহত হয়েছে। সে উপজেলার আধুনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম আধুনগর বশির মিস্ত্রি পাড়ার শাহ আবদুল গফুর প্রকাশ নেওয়াজ বৈদ্যের পুত্র ও পেশায় পাইপ ফিটিং মেস্ত্রি। সোমবার (৩০ মার্চ) বিষয়টি জানাজানি হয়েছে।
জানা যায়, গত ২১ মার্চ ঈদের দিন ভোর ৬টার দিকে বিস্ফোরক দ্রব্য বিস্ফোরণে সাকিব গুরতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রামে প্রেরণ করা হয়।

আহতের পিতা আবদুল গফুর প্রকাশ নেওয়াজ বৈদ্য জানান, ঈদের দিন ভোরে তার ছেলে সাকিব বাজি ফুটাচ্ছিল। এ সময় অসাবধানতা বশত বাজিটি তার হাতে ফোটে যায়। এতে তার হাতে গুরতর জখম হয়। ঝরে পড়ে আঙ্গুলের মাংস ও ছিড়ে যায় রগ। বর্তমানে তার ছেলে বাড়িতে রয়েছে। তবে এখনো পুরোপুরি সুস্থ হয়নি।
স্থানীয় ইউপি সদস্য ফরিদ আহমদ জানান, সাকিব নামে এক তরুণ ছাতার হাতলের পাইপের ভেতর বিস্ফোরক দ্রব্য ডুকাচ্ছিল। এ সময় অসাবধানতা বশত হঠাৎ বিস্ফোরিত হয়ে তার হাতে গুরতর আহত হন।
লোহাগাড়া থানার এসআই জাহেদ হোসেন জানান, এই ব্যাপারে তাদেরকে কেউ অবগত করে নাই। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner