ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় পুকুর খননের অনুমতি নিয়ে মাটি বিক্রি, অভিযানে এক্সেভেটর ও ডাম্পট্রাক জব্দ

লোহাগাড়ায় পুকুর খননের অনুমতি নিয়ে মাটি বিক্রি, অভিযানে এক্সেভেটর ও ডাম্পট্রাক জব্দ

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় পুকুর খননের অনুমতি নিয়ে মাটি বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের উত্তর আমিরাবাদ পাল পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম। তিনি জানান, পুকুর খননের নামে মাটি বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনার সত্যতা পাওয়া যায়।

তাই ঘটনাস্থল থেকে ১টি ডাম্পট্রাক ও ১টি এক্সেভেটর জব্দ করা হয়েছে। অভিযানের উপস্থিতি টের পেয়ে মাটিখেকোরা পালিয়ে যায়। তাই ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানে সাথে ছিলেন উপজেলা পরিষদের সিএ ইলিয়াছ রুবেল ও আনসার বাহিনীর সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!