ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় অভিযানের তথ্য সরবরাহ করায় যুবককে কারাদন্ড

লোহাগাড়ায় অভিযানের তথ্য সরবরাহ করায় যুবককে কারাদন্ড

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় মাটিখেকোদের তথ্য সরবরাহের অপরাধে রেজাউল করিম নামে এক যুবককে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তিনি উপজেলার চরম্বা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নুর কাশেম বাড়ির মৃত নুর আহমদের পুত্র।

সোমবার (২ মার্চ) গভীর রাতে উপজেলার চরম্বা ইউনিয়নে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।

তিনি জানান, কৃষিজমির টপসয়েল কাটার খবরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সেভেটর জব্দ হয়। অভিযানের উপস্থিতি টের পেয়ে মাটিখেকোরা পালিয়ে যায়। তবে তাদেরকে অভিযানের তথ্য সরবরাহ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় রেজাউল করিম নামে এক যুবককে ৭ দিনের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া অবৈধভাবে পাচার করার সময় গাছ ভর্তি একটি ট্রাকও জব্দ করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।

অভিযানে সাথে ছিলেন উপজেলা প্রশাসনের সহকারী প্রশাসনিক কর্মকর্তা ফয়সাল আমীরসহ সেনাবাহিনী, থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!