
নিউজ ডেক্স : সৌদি আরবের দাম্মামে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। গত রোববার (২৪ নভেম্বর) দাম্মামের ইনিশিয়াল কোম্পানিতে এ ঘটনা ঘটে।
নিহত বাংলাদেশিরা হলেন বোরহান উদ্দিন ও মাহিম। বোরহানের বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের উড়োলিয়া গ্রামে। মাহিমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র থেকে আগুনের সূত্রপাত। বর্তমানে নিহত দুই প্রবাসীর মরদেহ দাম্মামের স্থানীয় সরকারি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে।
Lohagaranews24 Your Trusted News Partner