
নিউজ ডেক্স: নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সাবেক সচিব হেলালুদ্দীন আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরের কোতোয়ালী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
হেলালুদ্দীন আহমদ ২০২২ সালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব পদ থেকে অবসরে যান। এর আগে একাদশ জাতীয় নির্বাচনের সময় তিনি ইসি সচিব ছিলেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি।

গত ১৮ সেপ্টেম্বর চট্টগ্রাম আদালতে একরামুল করিম নামের এক মুক্তিযোদ্ধার করা মামলায় সাবেক ইসি সচিব হেলালুদ্দীন আহমদ, প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যদের আসামি করে চট্টগ্রামে প্রতারণা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয়েছে। -বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner